বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার বেলা ৪ টা থেকে গলাচিপা রেললাইন থেকে পপি রাণী সরকারের মোবাইল মার্কায় গণসংযোগ শুরু হয়। গণসংযোগে উপস্থিত থাকেন গণসংহতি আন্দোলনের প্রধান সমস্বয়কারী জননেতা জোনায়েদ সাকি। এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ধীমান সাহাূ জুয়েল, সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গনের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, গানের দল গায়েনের দলনেতা শাহীন মাহমুদ, ছড়াকার আহমেদ বাবলু, লেখক কবি আরিফ বুলবুল সহ বিভিন্ন সংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত¦।
গণসংযোগ কালে বিভিন্ন স্থানে পথসভা হয়। এসময় পপি রাণী সরকার বলেন, যদি তার প্রতিক “মোবাইল ফোন” জয়যুক্ত হয় তাহলে ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ডের আমুল পরিবর্তনে পদক্ষেপ নিবেন। সন্ত্রস ও মাদক মুক্ত ওয়ার্ড গঠনই তার একমাত্র লক্ষ্য। সকল প্রতিকূলতাকে জয় করে তিনি গণ মানুষের পক্ষে তার রাজনৈতিক জীবনের শুরু থেকে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তার ধারাবাহিকতা বজায় রাখবে।
জোনায়েদ সাকি বলেন, আমরা রাজনৈতিক ভাবেই গণমানুষের পক্ষে কাজ করে আসছি। দেশের সকল জাতীয় সংকটে আমাদের ভূমিকা ছিলো নেতৃত্বস্থানীয়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আমাদের অংশ গ্রহণের একটাই উদ্দেশ্য, জনগণের আরো কাছে যাওয়া ও তাদের আর্থ সামাজিক উন্নয়নের দায়িত্ব নেওয়া। আমরা অতীতের কয়েকটি নির্বাচন দেখেছি। নির্বাচন কমিশনকে উদ্দশ্য করে বলছি, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিন। আমরা ২২ ডিসেম্বরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে একটি সুষ্ঠু ভোট দেওয়ার পরিবেশ দেখতে চাই। আশা করি নির্বাচন কমিশন তা আয়োজনে যথাযথ ভূমিকা পালন করবে।
গণসংযোগের মিছিলটি গলাচিপা রেললাইন থেকে শুরু করে কলেজ রোড হয়ে জমতলা, ঈদগাহ্, মাসদাইরের প্রধান প্রধান এলাকা গুলো প্রদক্ষিণ করে মাসদাইর বাজারে পথসভার মধ্য দিয়ে গণসংযোগ শেষ হয়।
