বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে পঞ্চম দিনেও মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সোমবার জেলা নির্বাচন রিটারিং অফিসারের কার্যালয় হতে এই মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেন তারা।
এ সময়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মুহাম্মদ মাসুম বিল্লাহ মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেন। কাউন্সিলর পদে, ৪ নং ওয়ার্ডে আরিফুল হক হাসান ও দিদার খন্দকার, ৭ নং ওয়ার্ডে মিজানুর রহমান রিপন, ৮ নং ওয়ার্ডে মো. গাজী সেলিম, ১৪ নং ওয়ার্ডে মো. শওকত হোসেন, ১৫ নং ওয়ার্ডে আনোয়ার হোসেন ভূঁইয়া, ১৬ নং ওয়ার্ডে সাইদুর ইসলাম, সংরক্ষিত মহিলা পদে ৭ , ৮, ৯ নং ওয়ার্ডে আয়েশা আখতার দিনা, ১৯, ২০, ২১ নং ওয়ার্ডে এড. জাসমীন আহমেদ ও মনোনয়ন পত্র জমা দেন, ১৮ নং ওয়ার্ডে মো. কবির হোসেন, ২১ নং ওয়ার্ডে নুর হোসেন সহ অন্যান্যরা।
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জেলা নির্বাচন রিটারিং অফিসারের তথ্য অনুযায়ী সোমবার বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে ৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৮৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী নির্বাচন কার্যালয় হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
