বিজয় বার্তা২৪ ডটকমঃ
লন্ডনের গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে কেনসিংটনে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ।
এ সময় স্থানীয় টাউন হল ঘেরাও করে বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় ৩০ জনের মৃত্যু এবং অন্তত ৭০ জন নিখোঁজ থাকার ঘটনায় সেখানে তীব্র ক্ষোভ প্রকাশ করের তারা। নিখোঁজদের পরিবারের সদস্যদের অভিযোগ তাদের কোন তথ্য দিয়ে সহযোগিতা করছেন না প্রশাসন।
এর আগে গ্রেনফেল টাওয়ারের ত্রাণ কেন্দ্র পরিদর্শন করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার নাতী প্রিন্স উইলিয়াম। সেখানে ক্ষতিগ্রস্ত বাসিন্দা স্বেচ্ছাসেবক এবং কমিউনিটি প্রতিনিধিদের সাথে সাক্ষাত করেন রানী
