বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সিদ্ধিরগঞ্জে গণসংযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউছার আহম্মেদ পলাশ।
বুধবার বিকেল সিদ্ধিরগঞ্জের ১০নং ওয়ার্ডের চৌধুরী বাড়ী মুক্তিযোদ্ধা কার্যালয় থেকে গোদনাইল, লক্ষ্মী নারায়ণ ও জেলেপাড়া এলাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে গন সংযোগকালে অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, সাধারন সম্পাদক নুর আলী, কাযকরি কমিটির সদস্য মোহাম্মদ হোসেন, কাফিল আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র সরকার, আব্দুল আলী, যুবলীগ নেতা খোকন, মিঠু সরকার সহ আরো অনেকে। এসময় তারা ভোটারদের হাতে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকে ভোট ও দেয়ার জন্য ভোটারদের কাছে প্রার্থনা করেন ও লিফলেট বিতরন করেন।

