বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের মধ্যে কোন্দল দিন দিন বেড়েই চলছে। সামনে জাতীয় নির্বাচনের আগে আওয়ামীলীগের সিনিয়র নেতাদের এ দ্ধন্ধের প্রভাব আচড়ে পড়ছে তৃনমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে। অপরদিকে গত কয়েকদিন ধরে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কান্ডারী ও দক্ষ সংগঠক সাংসদ শামীম ওসমানকে নিয়ে বিভিন্ন বিষোদগার মন্তব্য করছেন জেলা ও মহানগর আওয়ামীলীগের প্রভাবশালী নেতৃবৃন্দ। এদিকে গত কয়েকদিন ধরে সাংসদ শামীম ওসমানের বিরুদ্ধে কুরুচীপূর্ণ মন্তব্য প্রদান করে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি দিলেও রহস্যজনক কারনে নিশ্চুপ রয়েছে ওসমান পরিবার সমর্থকসহ জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ। সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বর্তমানে দেশের বাহিরে রয়েছেন। তিনি দেশে না থাকায় অনেক নেতাই এখন তাকে ঘিরে নানা করুচিপূর্ন বক্তব্য দিয়ে চলেছেন এমনটি জানা যায়। তবে তিনি দেশে আসলে সকল দ্বন্ধের নিরসন হতে পারে বলে ধারনা করছেন তৃনমূল। অতীতে এই নেতা জেলা ও মহানগর আওয়ামীলীগের অনেকের নেতাকে প্রতিষ্ঠিত করতে বড় অবদান রেখেছেন বলে জানায় তৃনমূল।
অপরদিকে অভিযোগ উঠেছে, নারায়ণগঞ্জ থেকে আওয়ামীলীগের অস্তিত্ব নসাৎ করার জন্যই একটি মহল ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা চালিয়ে আসছে। অদৃশ্য শক্তির কাছে বিশেষ প্রলোভনে ঐ মহলটি দলের ভিতর অরাজকতা সৃষ্টি করার জন্যই বিভিন্ন গণমাধ্যমে দলের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে বক্তব্য প্রদান করছে। আর এ অবস্থা দীর্ঘদীন ধরে চলতে থাকলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই দলের নেতাকর্মীদের মাঝে কোন ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আগেই কেন্দ্র নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সিনিয়র নেতাদের এক পতাকা তলে একত্রিত করার মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানে হস্তক্ষেপ বিশেষ প্রয়োজন বলে মনে করেন।
সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং কৃষকলীগের পাল্টাপাল্টি কমিটিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জের রাজনীতিতে অস্থিরতা বিরাজ করে আসছে। একে অপরকে ঘায়েল করার জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও বিষোদগার প্রচারনা চালিয়ে আসছে। সিনিয়র নেতাদের এমন প্রচাররনায় বিব্রতশর পরিস্থিতির মধ্যে পড়ে গেছে তৃনমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা। ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সাংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ যেখানে দল গোছাতে ব্যস্ত ঠিক এ সময়তে সিনিয়র নেতাদের পাল্টাপাল্টি অবস্থানের ফলে এর প্রভাব যেমন দলের উপর পড়বে তেমনি তৃনমূল পর্যায়ের আওয়ামীলীগের নেতাকর্মীদের উপরেও পড়বে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। অপরদিকে নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের হাত ধরে যে সকল রাজনৈতিক ব্যাক্তিবর্গ নারায়ণগঞ্জে আজকে লাইম লাইটে এসেছে তাদের বিরূপ মন্তব্য ক্ষুদ্ধ হয়ে উঠছে ওসমান সমর্থক আওয়ামীলীগের নেতাকর্মীরা। ওসমান পরিবার সমর্থকরা মনে করেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সাধারন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সাংসদ শামীম ওসমান অভিভাবকের দায়িত্ব পালন করেছিলেন। অভিভাবকের দায়িত্ব পালনের মাধ্যমে তৃনমূল আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলেন। সাংসদ শামীম ওসমানের হাত ধরেই নারায়ণঞ্জের অনেক পাতি নেতা আজকে লাইম লাইটে চলে এসেছে। আর ঐ সকল সুবিধাবাদী নেতাদের মুখ থেকে সাংসদ শামীম ওসমানকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে ধ্বংস করার পায়তারার সামিল বলেও ধারনা তাদের। ওসমান সমর্থকরা মনে করেন, নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে ধ্বংস করার জন্যই ঐ সকল সুবিধাবাদী নেতারা পরিকল্পিত ষড়যন্ত্র নিয়েই মাঠে নেমেছে। তবে, নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অস্তিত্ব রক্ষার জন্য সঠিক সময়েই সকল ষড়যন্ত্রকারীদের সঠিক সময়ের মাধ্যমে দেওয়া হবে বলেও ওসমান সমর্থকরা হুশিয়ারী উচ্চারন করেন।
সূত্রে আরো জানা যায়, বিগত সময়ে ওসমান পরিবারের বিরুদ্ধে কটাক্ষকারীদের বিরুদ্ধে শক্ত হাতে দমন করার জন্য মাঠে অবস্থান করেছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের ওসমান সমর্থিত নেতাকর্মীরা। তবে গত কয়েকদিন ধরে জেলা যুব মহিলালীগ ও কৃষকলীগের পাল্টাপাল্টি কমিটিকে কেন্দ্র করে সাংসদ শামীম ওনসমানের বিরুদ্ধেচারন করে খারাপ মন্তব্য করার পরও মাঠে নেই ওসমান সমর্থিত নেতাবৃন্দ। এদিকে অনুগত নেতাকর্মীদের বিরূপ মনোভাবের কারনে এর প্রভাব তৃনমূল আওয়ামীলীগের উপর পড়ছে। এমনকি ওসমান পরিবারের সমর্থকরাও ফুঁসে উঠছে। যে কোন সময় গত কয়েকদিনের বিভিন্ন উষ্কানিমূলক বক্তব্যে নারায়ণগঞ্জের রাজনীতি সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

