বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের নব-নিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, পুলিশ অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করছে। জনগন যাতে তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষে কাজ করা হবে।
তিনি শনিবার সোনারগাঁ থানা পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
পুলিশ সুপার আরো বলেন, নির্বাচন কমিশন যেভাবে নির্দেশনা দিবে পুলিশ সেভাবেই কাজ করে যাবে। কোনো পুলিশ সদস্য যদি মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের সঙ্গে সম্পৃক্ত থাকে তাহলে কোনো ভাবেই ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারী করে দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) খোরশেদ আলম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম সহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

