বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেছেন, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে ২৪ ঘন্টা সেবা প্রদান করবে সদর মডেল থানার পুলিশ । রমজান উপলক্ষে জনসাধারণের কেনাকাটা ও ব্যবসায়ীদের ব্যাংকের টাকা পয়সা লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ব্যাংক ও মার্কেট গুলোতে পুলিশ পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী থাকবে । তাই আপনাদের যেকোনো সমস্যা হলেই সরাসরি পুলিশকে জানাবেন । আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো । আর আমাদের মোবাইল ফোর্স হোন্ডা সার্ভিস তো আছেই । জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘন্টা সেবা প্রদান করতে সব সময়ই প্রস্তুত সদর পুলিশ ।
শনিবার ( ১৮ মে ) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সকল ব্যাংক কর্মকর্তা , দোকান সমিতি ও স্বর্ণ মার্কেট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথাগুলো বলেন ।
তিনি বলেন, রমজান উপলক্ষে ব্যবসায়ীদের ব্যাংকে টাকা পয়সা লেনদেন বেড়েছে । ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । আর ব্যাংকের সিকিউরিটি গার্ডেরও সজাগ থাকতে হবে । ব্যাংকে টাকা পয়সা লেনদেন করতে আসা লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে । যাতে কেউ ব্যাংকে এসে কোন দালাল চক্রের সম্মুখীন হতে না হয় । আর কারোও গতিবিধি সন্দেহ হলে সাথে সাথে পুলিশকে জানাবেন । রমজান উপলক্ষে ব্যবসায়ীদের সর্বাধিক নিরাপত্তা দেওয়া হবে ।
তিনি আরোও বলেন, রমজানে মাস ও ঈদ আসলে প্রতারক চক্র , ছিনতাইকারী মাথা চাড়া দিয়ে ওঠে । আমরা ইতিমধ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ অভিযান চালিয়ে মলম পার্টি, ছিনতাইকারী ও প্রতারক চক্রের বহু সদস্যদের আটক করেছি । এখনো অনেক ছিনতাইকারী ও প্রতারক চক্ররা ধরা ছোঁয়ার বাইরে । আমাদের এই অভিযান অব্যাহত আছে । তাই আপনারা আমাদের কে সহযোগিতা করবেন । আর আপনাদের যেকোনো সমস্যা আমাদের জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো ।
এ সময়ে আরোও উপস্থিত ছিলেন, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, সদর মডেল থানার ওসি ( তদন্ত ) মিজানুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী, ও মার্কেট দোকান মালিক ব্যবসায়ী এবং ব্যাংক কর্মকর্তাবৃন্দরা ।
সদর থানা অফিসার ইনচার্জ ( ওসি ) মো. কামরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও বাংলাদেশ হোসিয়ারী সমিতি জেলা সভাপতি নাজমুল আলম সজল, বিশিষ্ট ব্যবসায়ী ও পূজা উদযাপন কমিটির নেতা শংকর কুমার সাহা ও ইন্সপেক্টর মিজানুর রহমান।
মতবিনিময় সভায় হোসিয়ারী সমিতি সভাপতি ও কাউন্সিলর নাজমুল আলম সজল বলেন, শুধু মাহে রমজানই নয়, এই উদ্যোগ যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, তা আমরা চাই। আমরা আপনাদের তৎপরতায় অত্যন্ত খুশি। তবে এটাও খোয়াল রাখবেন অনেক অপরাধীরা পুলিশের কাছ থেকে ছাড় পেয়ে যায়। যারা অপহরণ করে মুক্তিপন দাবী করে এমন একটি কুচক্রি মহল সমাজে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আর ব্যবসায়ী সংগঠনের নেতা হিসেবে আমি বলব, আপনাদের যেকোন সহযোগীতায় আমরা পাশে আছি। ডাকবেন চলে আসবো।
জনসাধারণ ও সকল ব্যাংক কর্মকর্তা সহ ব্যবসায়ীদের নিরাপত্তায় ২৪ ঘন্টা পুলিশের সদস্যরা তৎপর থাকবেন বলে আশ্বাস দিয়ে সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মো. কামররুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ একটি বানিজ্যিক এলাকা। আপনারা চিরদিন এখানে ব্যবসা করবেন। পুলিশ সুপারের নির্দেশে আপনাদের জন্য তৎক্ষনাত যেকোন অপরাধ দমনে মোটর সাইকেল ফোর্স এর হোন্ডা মোবাইল সার্ভিস চালু করা হয়েছে। যেকোন ধরনের সমস্যায় ঘটনাস্থলে থেকেই জানাবেন আপনারা সেখানেই সেবা পাবেন। আমরা হয়তো একটা সময় অন্য জায়গায় চলে যাবো। তবে আপনারা যেন নিরাপদে থাকতে পারেন এটা আমাদের দায়িত্ব। সে দায়িত্ব পালনে আমরা মোটেও পিছ পা হবেনা। আমরা আপনাদেরকে শতভাগ নিরাপত্তা দিতে চাই। তাই আপনাদের সহযোগীতা চাই।
