BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৫, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নিত্যপন্য দাম কমানোর দাবিতে বাম জোটের মানববন্ধন

BijoyBarta 24 by BijoyBarta 24
নভেম্বর ২০, ২০২২
in আমাদের নারায়ণগঞ্জ, বন্দর থানা
0
নিত্যপন্য দাম কমানোর দাবিতে বাম জোটের মানববন্ধন
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নিত্যপণ্যের দাম কমানো ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিতে নারায়ণগঞ্জে বাম জোটের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত করা হয়েছে।

তিন দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ বিকাল ৪ টায় চাষাড়াস্থ শহিদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর পদক্ষিণ করে। বাম জোটের সমন্বয়ক ও জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক নিখিল দাস, সিপিবির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাসদ নেতা আবু নাঈম খান বিপ্লব, সেলিম মাহমুদ, সিপিবির নেতা বিমল কান্তি দাস, জাকির হোসেন, ইকবাল প্রমুখ ।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান আওয়ামী সরকারের ফ্যাসীবাদী শাসনে জনজীবন বিপর্যস্ত। দূর্নীতি, দলীয়করণ, লুটপাট করছে সর্বত্র। তথাকথিত উন্নয়ণের ডামাডোলের মধ্যে হারিয়ে যাচ্ছে শ্রমজীবী মানুষের কান্না। চাল, ডাল, চিনিসহ নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে। শতকরা ৬৮% মানুষ খাবার কিনতে হিমশিম খাচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। গ্রাম-শহরের গরীর মানুষ বাচঁতে প্রয়োজন রেশনিং ব্যবস্থা চালূ করা। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১২থেকে১৫% বেড়েছে। আর সরকার বাড়িয়েছে ৪২% থেকে ৫১%। এখন আবার বিদ্যুতের দাম বাড়ানোর পাঁতারা করছে। অথচ গত ১২ বছরে রেন্টাল-কুইকরেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ বাবদ ৮৬ হাজার কোটি টাকা সরকার দিয়েছে।
নেতৃবৃন্দ আরো বলেন সরকার শর্তের বিনিময়ে আই এম এফের কাছ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ নিচ্ছে অথচ প্রতিবছর দেশ থেকে ৭০০ কোটি ডলার যে পাচার হচ্ছে তা ঠেকাতে পারছে না। গত ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক ৬০ হাজার কোটি টাকা ঋণ অবলোপনের ঘোষণা করেছে। যদি বিদেশে পাচার হওয়া অর্থ ও ব্যাংক ডাকাতদের কাছ থেকে ঋণ উদ্ধার করতে পারতো তাহলে সামান্য কিছু টাকার জন্য আই এম এফের কাছে ধর্ণা দিতে হতো না। বর্তমান সরকার ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন ও ২০১৮ সালে আগের রাতে ভোট করে ক্ষমতায় আসে। আবারো ক্ষমতায় আসার জন্য ক্যারিকেচার শুরু করেছে। সরকারের পরিকল্পনায় নির্বাচন কমিশন ১৫০ আসনে ইভিএম এ নির্বাচনের জন্য ৯ হাজার কোটি টাকার ইভিএম কেনার জন্য টাকা বরাদ্দ করেছে।
নেতৃবৃন্দ দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।

পরে

আড়াইহাজারে ৯২ কেজি গাঁজা সহ গ্রেফতার ১

আগে

আওয়ামীলীগ অফিস ভাংচুর মামলায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

আগে
আওয়ামীলীগ অফিস ভাংচুর মামলায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

আওয়ামীলীগ অফিস ভাংচুর মামলায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.