বিজয় বার্তা২৪ ডটকমঃ
জাপান সাগরে ফিলিপাইনের কনটেইনারবাহী জাহাজের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজের সংঘর্ষে নিখোঁজ সাত নৌ সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন নৌবাহিনী এবং জাপানের গণমাধ্যম।
শনিবারের ওই সংঘর্ষে নৌবাহিনীর সদস্যরা নিখোঁজ হন। এরপরই তাদের সন্ধানে অভিযান শুরু হয়। আহত তিনজনকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়। উদ্ধারকর্মীরা আজ জাহাজের ক্ষতিগ্রস্ত অংশের খোঁজ পাওয়ার পর সেখান থেকে এই সাত জনের মরদেহ উদ্ধার করে। মরদেহ শনাক্তের জন্য জাপানের একটি হাসপাতালে নেয়া হবে বলে জানানো হয়েছে।
