বিজয় বার্তা ২৪ ডট কম
মিডিয়া সেল উদ্বোধন করে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেছেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। বিগত দিনে মানুষ ভোট দিতে পারেনি। মানুষের সকল অধিকার খর্ব করা হয়েছে। ঢাকার দুটি ও চট্রগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সেখানে পুলিশ ভোট দিয়েছে। আমরা দেখেছি গাইবান্ধায় সাওতাঁল পল্লীতেও পুলিশ আগুন দিয়ে নিরীহ মানুষের ঘর পুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, দেশ এখন পুলিশী রাষ্ট্রে পরিণত হয়েছে। এ অবস্থায় আগামী ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনের ভোট মানুষ দিতে পারবে কী না সেটা নিয়েও সন্দিহান। সরকারী আনুকুল্য ব্যক্তি পরিবেশকে বিঘœ করার চেষ্টা করছেন। তবে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারলে ও ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন জরুরী। গত নির্বাচনে বর্তমান আওয়ামী লীগের প্রার্থী সেনা মোতায়েন চেয়েছিল। তখন নির্বাচন কমিশনও সেনা চেয়ে সরকারকে চিঠি দিয়েছিল। কিন্তু সেনা মোতায়েন হয়নি। এবার আবার ওই প্রার্থী সেনা মোতায়েন চাচ্ছেন না। তবে আমরা আশা করি বিজয়ের মাসে জনতার বিজয় ঘটবে।
বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানও বক্তব্যেও সেনা মোতায়েনের দাবী জানান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেনঃ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী এ্যাডঃ সাখাওয়াত হোসেন খাঁন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি এড. তৈমুর আলম খন্দকার কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ.বি.এম মোশাররফ হোসেন সহ সাংগঠনিক সম্পাদক- শহীদুল ইসলাম বাবুল ও সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি- এড. আবুল কালাম, সাবেক এম.পি মুহাঃ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির নেতা ওমর ফারুক সাকিন, আবু বক্কর সিদ্দিক, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, বিল্লাল হোসেন তারেক, জাসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আনিসুল ইসলাম সানি, নগর বিএনপির সাধারণ সম্পাদক এ.টি.এম কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান, গোলাম ফারুক খোকন, সভাপতি-রূপগঞ্জ থানা যুবদল। এছাড়াও নির্বাচন পরিচালনার জন্য নি¤েœাক্ত মিডিয়া সেল খোলা হয়। ১। এ.বি.এম মোশাররফ হোসেন, প্রধান সমন্বয়ক, ২। সায়রুল কবির খান, সদস্য ৩। সাংবাদিক এম.আর কামাল ও রুহুল আমিন
