বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজার থানার ২০১৪ সালের দায়ের করা একটি বিস্ফোরণ ও নাশকতা মামলায় নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, আড়াইহাজার পৌর যুবদলের সভাপতি ভিপি কবির হোসেন সহ অন্যান্য নেতাকর্মীদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সকাল দশটার দিকে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত বিজ্ঞ দায়রা জজ ১ম আদালত মিয়াজী শহিদুল আলম চৌধুরী আসামীদের পূর্ণ জামিন মঞ্জুর করেন।

