বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নাশকতার দুটি মামলায় জামিন পেয়েছেন জেলা যুবদল নেতা শহিদুর রহমান স্বপন। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসানের আদালত এ জামিনের নির্দেশ দেয়।
সোনারগাঁ থানার চারটি নাশকতার মামলায় এখন কারাগারে আছেন জেলা যুবদল নেতা শহিদুর রহমান স্বপন। তার দুটি মামলায় বুধবার জামিন লাভ করেন তিনি। এদিন স্বপনকে আদালতে হাজির করে জামিন আবেদন করলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান জামিন আবেদন মঞ্জুর করেন।
