বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নাশকতার আশাংকার অভিযোগে বিএনপির ৫০ জন নেতার বিরুদ্ধে ২ টি মামলা দায়ের করেন সদর থানা পুলিশ।
রবিবার রাতে সদর মডেল থানার ওসি(অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে এই ২ টি মামলাটি দায়ের করেন।
মামলায় দায়েরকৃত আসামী বিএনপির নেতৃবৃন্দরা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাধারন সম্পাদক এটিএম কামাল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের আহবায়ক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ফতুল্লা থানা বিএনপির সহ সভাপতি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক মনিরুল আলম সজল, বিএনপি নেতা মো: সবুজ, রানা মুজিব, রাসেদুর রহমান রশু, মোশারফ হোসেন রুবেল, মোয়াজ্জেম হোসেন মন্টি, সুরুজ জামান সুরুজ, হাসান আহমেদ, নুরুল হক চৌধুরী, দিপু চৌধুরী, দর্পন প্রধান, আকরাম প্রধান, মশিউর রহমান রনি, রিয়াদ হোসেন, মাহবুব হোসেন জুলহাস, শাহেদ আহমেদ ওরফে বোমারু শাহেদ, রিপন ওরফে ফতে মো: রেজা রিপন, মনিরুল ইসলাম সজল, আরাফাত, মহিউদ্দিন, মো: ফারুক আহমেদ, মো: রিপন ওরফে পিচ্চি রিপন, এড. আব্দুল হামিদ খাঁন ভাষানী, জাহাঙ্গীর কমিশনার, মনির হোসেন, মো: লিখন ওরফে লিখন সরকার, রিটন দে সহ ৩৪ জনের নাম উল্লেখ করে মোট ৫০ জনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা ও বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় ২ টি মামলা দায়ের করেছে সদর মডেল থানা পুলিশ।
এর আগে পৃথক পৃথক অভিযানে ৪ ফেব্রয়ারী রাতে জেলা ছাত্রদল আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ও বিএনপি নেতা কাউন্সিলর ইসরাফিল প্রধান গ্রেফতার করেন। ৫ ফেব্রুয়ারী সকালে মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, জেলা স্বেচ্ছা সেবকদল যুগ্ম আহ্বায়ক এড. আনোয়ার প্রধান, জেলা জাতীয়তাবাদী আইজীবী ফোরাম সহ-সাংগঠনিক সম্পাদক এড. মাঈনুদ্দিন রেজাকে এই মামলায় গ্রেফতার করা হয়।
মামলার সত্যতা নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম। এসময় তিনি জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারী রায়কে কেন্দ্র করে নারায়ণঞ্জে নাশকতা আশাংকায় ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের
করা হয়েছে এবং তাদের গ্রেফতার করা হচ্ছে। জনগনের যানমালের নিরাপত্তায় যেকোন নাশকতা মোকাবেলায় আমরা কাজ করছি।

