বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের( এনইউজে)আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিলে নারায়ণগঞ্জের সাংবাদিকদের মিলনমেলায় পরিনত হয়েছে।
সোমবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ আলম দীপু, খন্দকার শাহ আলম, হাবিবুর রহমান বাদল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, বিকেএমইএর প্রথম সহ সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, প্রথম আলোর জেলা প্রতিনিধি মুজিবুল হক পলাশ,আমাদের সময়ের স্টাফ রিপোর্টার ইশতিয়াক আহমেদ, লুৎফর রহমান কাঁকন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ, শরীফ উদ্দিন সবুজ,বর্তমান সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সিদ্ধিরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সোনারগাঁও প্রেসক্লাবের মিজানুর রহমান, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী সহ বিভিন্ন পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন সাংবাদিকবৃন্দ।
দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। এসময় কর্মরত সকল নিহত সাংবাদিক ও দেশ ও জাতির জন্য দোয়া প্রার্থনা করা হয়।
