নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের কলেজের পরিচালনায় নারায়ণগঞ্জের মানুষকে আগ্রহী ও সম্পৃক্ত করতে পর্ষদে অভিভাবক প্রতিনিধি, হিতেষী সদস্য ও দাতা সদস্য হতে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
শনিবার(১২ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ কলেজের পরিচালনা পর্ষদের সম্মেলন কক্ষে দ্বিতীয় মাসিক সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়াও দ্রুত পূর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে।
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫(শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পর্ষদের বিদ্যোৎসাহি সদস্য এম এ হাতেম, সদস্য সচিব ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মেজবাবুর রহমান, হিতেষী সদস্য মোস্তফা কামাল, সদস্য ও উপাধ্যক্ষ ফজলুল হক রোমন রেজা।
এছাড়াও সভায় কলেজের নির্মানাধীন ১০ তলা ভবন নির্মান কাজ দ্রততার সাথে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।
সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও বার্ষিক মিলাদ এবং ২৭ মার্চ স্বাধীনতা দিবস ও কলেজের কৃতি ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।