বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৭ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১৮.০০।
রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন।
গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৭৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৫৮ জন, আড়াইহাজারে ৭ জন, বন্দরে ১০, রূপগঞ্জে ১৫, সদরে ৩৮ এবং সোনারগাঁয়ে ৯ জন করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৬০৬ জন।

