বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামের আমীর সহ সকল রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারে মুক্তিসহ ১০ দফা দাবিতে
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যােগে গণমিছিল অনুষ্ঠিত করা হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড, শিবু মার্কেট এলাকায় এই গনমিছিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যােগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটি সভাপতি ডাঃ শফিকুর রহমানকে গ্রেফতার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও ১০ দফা দাবি আদায়ের লক্ষে গণ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় গনমিছিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ মমীন হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ আব্দুল মান্নান, জামায়াতে ইসলামীর জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খাঁন সহ অন্যান্যরা।

