বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে বিপুল পরিমান ইয়াবা ও ফেন্সিডিল সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার (৬ জানুয়ারী) দুপুরে উপজলার দিঘীরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১,৫৭০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বিষয়টি র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ মনির হোসেন (৪১) নারায়ণগঞ্জের সোনারগাও দিঘীরপাড় গ্রামের মৃত সিরাজুল হকের ছেল,
মোঃ আবুল কালাম (৩৫) রুপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মোঃ আজগর আলীর ছেলে, মোঃ আলী আলম বাদল (৩৮) একই উপজেলার তারাবো গ্রামের মৃত রহমান আলীর ছেলে, মোঃ মুর সাইদ হোসেন (৩২) সোনারগাও উপজেলার
হাবিবপুর গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে, মোঃ রিপন বেপারী (৪৫) একই উপজেলার কৃষ্টনগর গ্রামের মৃত চাঁন মিয়া ব্যাপারির ছেলে।
রিজওয়ান সাঈদ জিকু জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে ৫ জন মাদক ব্যবসায়ীকে ১,৫৭০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৭ বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ ৩৪০০টাকা, ৬টি মোবাইল, ১০টি সীম জব্দ করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

