বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৫ সেপ্টেম্বর বুধবার জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলাজুড়ে পুলিশের বিশেষ অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ২০ জনকে গ্রেফতারের পর দু’টি নারী ও শিশু নির্যাতন, ১৩ টি মাদক এবং ৯ টি অন্যান্য মামলা দায়ের করা হয়। অভিযানে ৪৬৬ পিস ইয়াবা, ১৩ গ্রাম হেরোইন এবং ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে, জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানায় ১৪ জন, সিআর মামলার পরোয়ানায় ১১ জন, সাজাপ্রাপ্ত আসামি ৩ জন ও ৩৪ ধারায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

