বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের দোকানগুলোতে পন্যের মূল্যের বৃদ্ধি ও মূল্য তালিকা প্রকাশ না করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহষ্পতিবার সকাল থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনার নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় শহরের খানপুর সাদিয়া জেনারেল স্টোরকে ১০,০০০ টাকা, খানপুর বউবাজার, জনতা স্টোরকে ১০,০০০ টাকা, ইশাখা রোড ভাই ভাই জেনারেল স্টোরকে ৩৭ ও ৩৮ ধারায় ১০,০০০ টাকা,
গাবতলী সাজিদ স্টোরকে ২০,০০০ হাজার টাকাসহ মোট ৫০,০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশ প্রদান করা হয়। জেলা চেম্বার অব কমার্সের প্রতিনিধিসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

