বিজয় বার্তা ২৪ ডট কম
বর্ণিল আয়োজনে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে নারায়ণগঞ্জের।
দিনটি উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সফিউল আলাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির জৈষ্ঠ সহ সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ,বি, সিদ্দিক, নারী সংহতি’র সভানেত্রী পপি রানী সরকার, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, প্রথম আলো’র জেলা প্রতিনিধি মজিবুল হক পলাশ, বিটিভির জেলা প্রতিনিধি আতাউর রহমানসহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা।
এর আগে আলোচনা সভায় আগত অতিথিরা নিউজ বাংলা টুয়েন্টি ফোর ডট কমের গত এক বছরের প্রকাশিত বিভিন্ন সংবাদ নিয়ে আলোচনা করেন। অগ্রযাত্রার এক বছর উপলক্ষ্যে এই সংবাদ মাধ্যমের সকল সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সফিউল আলাম শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা যে স্বপ্ন দেখছি উন্নত বাংলাদেশের। সকলে যে যার অবস্থান থেকে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এ জন্য বস্তু নিষ্ঠ, জ্ঞান চর্চা এবং পেশাদারিত্ব সাংবাদিকতার এ বিষয়ে সন্নিবেশ প্রয়োজন। তাহলেই আমরা আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আমরা প্রত্যাশা করি নিউজ বাংলা টুয়েন্টি ফোর ডট কম সবদিকের খবর, খবরের সব দিক যেমনি রয়েছে তেমনটি সবদিকেই তাদের দৃষ্টি থাকবে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই বলেন, সংবাদ মাধ্যমগুলো আমাদের নিগেটিভ কথাগুলো কমতুলে ধরে পজিটিভ দিক গুলো তুলে ধরবেন। সরকার অনেক উন্নয়ন করেছে। করোনাকালীন সময়ে প্রতি মানুষের পাশে এসে দাড়িয়েছে। এজন্য সরকারের নানা উন্নয়ন দিকগুলো সংবাদ মাধ্যম আরো বেশি তুলে ধরবে বলে আমি প্রত্যাশা করি।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক নিউজ বাংলা টুয়েন্টি ফোর ডট এর প্রতি প্রত্যাশা করে জানান, নিউজ বাংলা টুয়েন্টি ফোর ডট তাদের ভূষিত কথাটি মেনে চলবে। নিশ্চয় একদিন চরিত্র দেশবাসীর কাছে ফুটে উঠবে।
শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা নিউজবাংলার সংবাদ মানের প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে জনগণের অধিকার, দেশের বিকাশের জন্য সবচেয়ে বড় একটি মাধ্যম। মানুষ ও সমাজের মাঝে যেসকল অসঙ্গতিগুলো রয়েছে সেগুলো তুলেধরা। মানুষের, সমাজের ও রাষ্ট্রের যেসকল ভালদিকগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করে এই সংবাদ মাধ্যম। সেইক্ষেত্রে এই নিউজ বাংলা টুয়েন্টি ফোর ডট গত এক বছরে আমরা দেখেছি তারা নিরলসভাবে মানুষের ও সমাজের যেসব অসঙ্গতি রয়েছে সেগুলো তুলে ধরেছে।
জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বলেন, নিউজ বাংলা টুয়েন্টি ফোর ডট এর অগ্রযাত্রার এক বছর পূর্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ও নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই।
নারী সংহতি’র সভানেত্রী পপি রানী সরকার বলেন, নিউজ বাংলা টুয়েন্টি ফোর ডট নারায়ণগঞ্জসহ সমগ্র দেশের সংবাদগুলো বস্তুনিষ্ঠভাবে দেশবাসীর কাছে তুলে ধরছে যার জন্য আমরা এই সংবাদ মাধ্যমে কাছে কৃতজ্ঞ।

