বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় নতুন ৩৯ জন করোনা রোগী সুস্থ্য হয়েছেন। তবে জেলায় নতুন কোন মৃত্যু নেই। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ১২৫ জন, মোট আক্রান্ত ৫৭৯৫ জন ও মোট সুস্থ্যতা ৫৩০০ জন। জেলায় নতুন ১৮০ জন সহ মোট ৩০৪৯৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

