বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে আব্দুস সোবহান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলার ইসদাইর এলাকায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুস সোবহান (৬৫) নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব ইসদাইর আনন্দনগর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোখলেছুর রহমান।
তিনি জানান, আব্দুস সোবহান (৬৫) নামে ওই ব্যাক্তি ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ধরে হাটছিল। এসময় ঢাকার কমলাপুর থেকে নারায়ণগঞ্জমুখী কমিউটার ট্রেনটি হুইসেল দিয়ে আসছিল এবং আশেপাশের লোকজনও তাকে দূর থেকে ডাক চিৎকার দিয়ে সতর্ক করার চেষ্টা করেছে। কিন্তু তিনি অন্যমনস্ক থাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান। নিহতের পরিবার ময়নাতদন্ত করবেনা এজন্য লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিহত সোবহানের ছেলে তানভীর হোসেন জানান, প্রতিদিন সকালে তার বাবা ফতুল্লা ইসদাইর রেললাইন এলাকায় হাটতে বের হন। কিন্তু নির্ধারিত সময়েও বাড়ি ফিরে না আসায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তিনি ইসদাইর রেললাইন এলাকায় বাবার খোঁজে বের হন। সেখানে গিয়ে জানতে পারেন এক ব্যাক্তি ট্রেনে কাটা পড়েছে। এরপর নারায়ণগঞ্জ রেলস্টেশনে এসে বাবার লাশ শনাক্ত করেন তিনি

