BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নারায়ণগঞ্জে একটি ফ্যাক্টরী পরিদর্শনে বেলজিয়ামের রানী

BijoyBarta 24 by BijoyBarta 24
ফেব্রুয়ারি ৬, ২০২৩
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
নারায়ণগঞ্জে একটি ফ্যাক্টরী পরিদর্শনে বেলজিয়ামের রানী
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বেলজিয়ামের রানী ম্যাথিল্ডে ম্যারি ক্রিসটিয়ান সোমবার নারায়ণগঞ্জের ফকির এপ্যারেলস পরিদর্শন করেছেন। জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত সতেরজন এডভোকেটরের একজন হিসেবে রানি বাংলাদেশ সফর করছেন। তার নারায়ণগঞ্জের সফরটিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, তার আগমনে পোশাক শিল্পের ব্রান্ডিংয়ের জন্য বিশাল একটি কাজ হলো। আর বিজেএমইএ’র সভাপতি ফারুক হাসান বলেছেন, রানী ফকির এপ্যারেলস পরিদর্শনের পর শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের সুযোগ সুবিধার বিষয়গুলি জানতে পেরে এবং স্বচক্ষে দেখে খুশি হয়েছেন।

সোমবার বেলা দুইটায় বেলজিয়ামের রানী ম্যাথিল্ডে ম্যারি ক্রিসটিয়ান নারায়ণগঞ্জের ফকির এ্যাপারেলস-এ এসে পৌছান। এসময় তার সফরসঙ্গীদের মধ্যে ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েকজন প্রতিনিধিও ছিলেন। এছাড়া বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজেএমইএ’র সভাপতি ফারুক হাসান, ফকির এ্যাপারেলস এর এম ডি ফকির মনিরুজ্জামান, ডিএমডি নাফিজুজ্জামান, ডিরেক্টর ফকির রাফসানুজ্জামান, ডিরেক্টর মুনজারিন জামান, পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

রানী ম্যাথিন্ডে ফকির এ্যাপারেলস এর করপোরেট ভবন, প্রোডাকশন হাউজ, ডে-কেয়ার সেন্টারসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন। প্রোডাকশন হাউজে তাকে প্রতিষ্ঠানের তৈরী টি-শার্ট উপহার দেন প্রতিষ্ঠানের শ্রমিক কলি বেগম ও মোহসিনা। দো-ভাষির মাধ্যমে তাদের সাথে কথা বলেন রানী ম্যাথিল্ডে।

তাদের কথোপকথন সম্পর্কে কলি বেগম ও মোহসিনা জানান, রানী তাদের জিজ্ঞেস করেন কাজ করতে এসে তারা যৌন হয়রানীর শিকার হন কিনা ? নারী শ্রমিকরা উত্তর দেন, তাদের কাজের পরিবেশ খুবই ভালো। কোনো রকম হয়রানীর শিকার হতে হয় না। বেতন, বোনাসসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভালো ও সময় মতো দেয়া হয়। প্রসবকালীন ছুটির সময়েও তাদের পূর্ন বেতন দেয়া হয়। গর্ভাবস্থায় তাদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বাচ্চা হওয়ার পরে প্রতিষ্ঠানের ডে-কেয়ার সেন্টারে রাখার সু-ব্যবস্থা রয়েছে।

প্রোডাকশন হাউজের আরো বেশ কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেন রানী। তার পরিদর্শন সম্পর্কে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার হচ্ছে বেলজিয়াম। বেলজিয়ামের কুইন আসা মানে হচ্ছে পুরো ইউরোপের একটি উচ্চ পর্যায়ের এটি একটি রাষ্ট্রীয় সফর। তার সাথে সেখানকার মিডিয়া আসছে, সিকিউরিটি ফোর্স আসছে। তাদের রিপোর্টিং যেটা হবে এবং রানীর মাধ্যমে যে বার্তাটা যাবে সেটি আমাদের ব্রান্ডিংয়ের জন্য বিশাল কাজে লাগবে। কারন এতদিন আমরা তাদের বলেছি এখানে শ্রমিকরা কত ভালো পরিবেশে কাজ করে, কি কি সুবিধা ভোগ করে। সেসব আজ তারা নিজেরা স্বচক্ষে দেখে গেলেন। বাংলাদেশের পোশাক শিল্প যে এতটা উপরে পৌছেছে এটা তারা চিন্তাও করেনি, আজ তারা এটা স্বচক্ষে দেখে গেলো।

বিজেএমইএ’র সভাপতি ফারুক হাসান জানান, রানী বাংলাদেশে এসেই ফকির এপ্যারেলস পরিদর্শনে এসেছেন। নারীদের কর্মসংস্থান, রি-সাইকেল, গ্রীন ইন্ডাষ্ট্রি নিয়ে যে আমরা কাজ করছি এটি রানীসহ তার সফর সঙ্গীরা দেখেছেন। এই পরিদর্শনের মাধ্যমে বাংলাদেশের ইমেজ আরো ভালো হবে। তার মাধ্যমে আমাদের ব্রান্ডরাও দেখবে যে আমরা কি কাজ করছি। তার সাথে কথা বলে আমরা যেটা বুঝেছি তিনি এ ফ্যাক্টরি পরিদর্শন করে খুবই খুশি। বিশেষ করে আমাদের নারী কর্মীদের সাথে কথা বলে তিনি খুশি হয়েছেন। আমাদের নারী কর্মীদের আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। এগুলি জেনে তিনি খুশি হয়েছেন। আগামীতে যাতে আমরা এগুলি অব্যহত রাখি সেটি উনি বলেছেন। আমরা তাকে তৈরী পোশাকের মুল্যের বিষয়ে বলেছি যে, আমরা শ্রমিকদের এত সুবিধা দিচ্ছি, এত ভালো কাজ করছি কিন্তু পোশাকের ইথিক্যাল মুল্যটা যদি পাওয়া না যায় তাহলে শ্রমিকদের জন্য এই যে আমরা কাজগুলি করছি, এগুলি ধরে রাখা কঠিন হবে।

রানীর পরিদর্শন সম্পর্কে ফকির এ্যাপারেলস এর ডিএমডি নাফিজুজ্জামান জানান, আজকে আসলে শুধু ফকির এপ্যারেলস না, আমরা তার কাছে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিকে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে সাসটেইনেবিলিটি ও সোস্যাল সাসটেইনেবিলিটি দুইটা টপিক ছিলো। উনি নারীদের ক্ষমতায়ন, কর্মায়ন নিয়ে আমাদের কাছে নানা কিছু জানতে চেয়েছেন। এবং আমাদের প্রশংসা করেছেন যে আমাদের কাজ নারীর ক্ষমতায়নে সহায়তা করছে। উনি এ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর আমাদের এই ভালো কাজের গল্পটা তিনি তার সাথে নিয়ে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নে শেয়ার করবেন এটাই আমাদের আশা। #

পরে

আড়াইহাজারে মেয়র বিরুদ্ধে চুরির অপবাদে তিন শিশুকে নির্যাতনের অভিযোগ

আগে

রেস্তোরার ব্যবস্থাপককে গুলি- ভবন মালিক ও তার ছেলে কারাগারে

আগে
রেস্তোরার ব্যবস্থাপককে গুলি- ভবন মালিক ও তার ছেলে কারাগারে

রেস্তোরার ব্যবস্থাপককে গুলি- ভবন মালিক ও তার ছেলে কারাগারে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.