বিজয় বার্তা ২৪ ডট কম
পিতৃপক্ষের শেষক্ষণ ও মাতৃপক্ষের সূচনাকালের সময়কেই মহালয়া বলা হয়। আজ মহালয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দূর্গা পূজা। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর মহালয়া তিথিতে দেবী দূর্গা মত্তে আগমন করেন। অমবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দূর্গার আরাধনা। নারায়ণগঞ্জে এই প্রথম দেওভোগ লক্ষ্মী নারায়ণ বারোয়ারি পূজা উদযাপন কমিটি ব্যতিক্রমধর্মী মহালয়ার আয়োজন করেছেন। যা আজ ভোরে দেওভোগ মন্দিরে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এই মহালয়া শুরু হয়। হিন্দু ধর্মাবলম্বী ভক্তরা উলু দিয়ে চণ্ডীপাঠ ও বিশেষ পূজা-অর্চনা ও সাংস্কৃতির নৃত্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মহালয়া পালন করা হয়। ভোরে মহালয়ার দেখে শত শত ভক্তরা এসে মন্দিরে ভীড় জমায়। দেবী দূর্গার অসুর বধ নাচ ও গানের মাধ্যমে এই অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয়। যা দেখে ভক্তরা আন্দদিত ও মুগ্ধ হয়েছে। এই প্রথম নারায়ণগঞ্জে মহালয়া আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তারা এবং এই অনুষ্ঠানে যাতে প্রতিবারই হয় সেই প্রত্যাশা করেন। করোনা ভাইরাস থেকে দেশ যাতে মুক্ত থাকে দেবী দূর্গার কাছে এই প্রার্থনাই করেন ভক্তরা।
দেওভোগ লক্ষ্মী নারায়ণ বারোয়ারী পূজা উদযাপন কমিটি জানান, এখানে ১৫০ বছর যাবৎ দূর্গা পূজা পালন করা হচ্ছে। আমরা এখানে ভিন্ন আঙ্গিকে একটি ব্যতিক্রমধর্মী মহালয়ার আয়োজ করেছি। এই মহালয়ার মাধ্যমে দেবী দূর্গাকে আগমন করলান। এই অনুষ্ঠানে যতটুকু চাওয়া ছিল তার থেকে বেশী দর্শকদের সমাগম হয়েছে। আমরা আন্দদিত আপনারা সবাই আশীর্বাদ করবেন ভবিষ্যতে যেন আমরা এমন অনুষ্ঠান আরো করতে পারি।
এবার নারায়ণগঞ্জের ৫ টি উপজেলায় মোট ২১২টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদ। স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব উদযাপনের সব ধরনের প্রস্তুতি নিয়েছে পূজা উদযাপন পরিষদ। উৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি পূজা মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। প্রতিটি মন্ডপে এখন থেকে পুলিশ টহল জোরদার করা হয়েছে। করোনা মহামারী দূর করে অশুভ শক্তির বিনাশ আর জগতের শান্তি প্রতিষ্ঠা করবে দেবী দূর্গা এই প্রার্থনাই করবেন মহালয়ার শুরু মধ্যে দিয়ে হিন্দু ধর্মালম্বীদের মনে পূজোর ভাব চলে আসছে। হিন্দু ধর্মালম্বীরা। ১১ অক্টোবর দূর্গা পূজা শুরু হবে । আর ১৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই দূর্গোৎসব।

