বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আরও ২৭১টি কলেজ সরকারি করা হয়েছে। রবিবার (১২ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব নাছিমা খানম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ৮ আগস্ট থেকে এ আদেশ কার্যকর করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলায় সরকারি হওয়া কলেজগুলো হচ্ছে বন্দর থানায় কদম রসুল কলেজ, সোনারগাঁওয়ে সোনারগাঁও ডিগ্রি কলেজ, রূপগঞ্জে মুড়াপাড়া কলেজ।

