বিজয় বার্তা ২৪ ডট কম
২০১১,২০১২ সালে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির আহ্বানে নারায়ণগঞ্জে বি.আর.টি বাস চালু হয়। নারায়ণগঞ্জবাসী একটি রাষ্ট্রীয় সেবা প্রদানকারী সংস্থার সেবা পেতে থাকে। কয়েক বছর পর হঠাৎ মাস দুই পূর্বে বি.আর.টি.সি’র চাকা বন্ধ হয়ে যায় তদস্থলে চালু হলো ব্যক্তি মালিকানাধীন বাস। আমরা গভীর ক্ষোভ প্রকাশ করে প্রত্রিকার মাধ্যমে বন্ধ হওয়ার কারণ জানতে চাই এবং পুনরায় বাস চালু করার আহবান জানাই। অত্যন্ত পরিতাপের বিষয় ব্যক্তির কাছে রাষ্ট্রীয় সেবাদানকারী প্রতিষ্ঠানটির পরাজয় হলো। সরকার এর কারণও দর্শালো না। জনগন রাষ্ট্রীয় সেবা হতে বঞ্চিত হলো। স্বাধীন দেশে এটা মেনে নেয়া যায় না। বি.আর. টি.সি সারা দেশে সেবা প্রদান করছে অথচ কাদের স্বার্থে রাজধানীর এত নিকটে একটি গুরুত্বপূর্ণ জনবহুল শিল্পাঞ্চল সরকারি সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হলো তা জনগণ জানতে পারলো না। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এ.বি. সিদ্দিক ও সাধারণ সম্পাদক আবদুর রহমান এক প্রতিক্রিয়ায় তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বাস পুনরায় চালু করার দাবী জানিয়েছে। অন্যথায় আন্দোলনের বিকল্প থাকবে না।
