বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির আয়োজনে পি আর পদ্ধতি নিয়ে সাংবাদিকদের সাথে স্থানীয় একটি রেষ্টুরেন্টে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন ভবিষ্যতে যাতে দেশে ফ্যাসিষ্ট সরকার প্রতিষ্ঠিত না হয় সেজন্য পি আর পদ্ধতি চালু করতে হবে। তারা জুলাই সনদের বাস্তবায়নের দাবী জানিয়ে বলেন ফেব্রুয়ারীর মধ্যে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
মহানগর কমিটির আমির ও ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনউদ্দীন আহমদ, জেলা কমিটির আমির সরকার মমিনুল হক সরকার, কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ড,ইকবাল হোসেন, প্রকৌশলী মনোয়ার হোসেন।
