BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১০, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি

BIJOY BARTA by BIJOY BARTA
ফেব্রুয়ারি ১, ২০২৫
in মহানগর, সদর থানা
0
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter
নারায়ণগঞ্জ শহরে শীতলক্ষ্যা নদীতে একটি বালুবাহী বাল্কহেডের  ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় তাৎক্ষণিক নদী থেকে নয়জনকে জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ  গুদারাঘাটে এ ঘটনাটি ঘটে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক।
স্থানীয়রা জানান, নবীগঞ্জ গুদারা ঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকায় করে দুটি পরিবারের ৯ জন বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিল। ওই সময় শীতলক্ষ্যা নদীর দক্ষিণ দিকে যাওয়ার সময় একটি বালুবাহী  বাল্কহেডের সামনে পড়ে যায় যাত্রীবাহী নৌকাটি। বাল্কহেডটি যাত্রীবাহী নৌকাটিকে টেনে- হিঁচড়ে নদীর বেশ কিছু দূরে নিয়ে যায়। ওই সময় নৌকাটি ডুবে গেলে যাত্রীরা প্রাণ রক্ষার্থে চিৎকার করতে থাকে। এ সময় আশেপাশের যাত্রীবাহী নৌকা ও ইঞ্জিন চালিত নৌকা তাৎক্ষণিক গিয়ে নদী থেকে নয় জনকে জীবিত উদ্ধার করে। স্থানীয়রা ঘাতক বাল্কহেডটিকে আটক করতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে শহরের বরফকল ঘাট পর্যন্ত তাড়া করে। কিন্তু এক পর্যায়ে বালুবাহী বাল্কহেডটি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক বলেন, নৌকা ডুবির সাথে সাথে অন্যান্য নৌকা ও স্থানীয়দের সহায়তায় যাত্রীরা তীরে উঠতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। নৌকাটিতে ৭ জন যাত্রী ছিল বলে জানা যায়।
এদিকে নৌকা ডুবির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।  একটি ভিডিওতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যেতে দেখা যায়। বাল্কহেডের নিচে চলে যাওয়া কয়েকজন নারীসহ যাত্রীদের সাঁতরে ভেসে থাকতেও দেখা যায়। পরে কয়েকটি নৌকায় তাদেরকে উদ্ধার করা হয়।
বিষয়: নৌকা ডুবি
পরে

সাংবাদিক নেতা জয়ের উপর হামলা’য় সাংবাদিক ইউনিয়নের নিন্দা

আগে

দেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত-নুরুল হক নুর

আগে
দেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত-নুরুল হক নুর

দেশের মানুষ তরুণ নেতৃত্বকে বরণ করে নিতে প্রস্তুত-নুরুল হক নুর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.