বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা, দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপন করা হচ্ছে। এ উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন মন্দিরে পূজা, হোম যজ্ঞ ও প্রসাদ বিতরণসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে হিন্দু ধর্মাবলম্বীর অনুসারীরা। তাই নেচে গেয়ে আবির খেলায় মেতেছে হিন্দু ধর্মালম্বীদের যুবক, যুবতী, শিশু সহ সব বয়সের মানুষ।
দোলযাত্রা মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব। তাদের বিশ্বাস, রাধা এবং তার সখীদের সঙ্গে বৃন্দাবনে আবির খেলেছিলেন শ্রীকৃষ্ণ। সেই ঐতিহ্য থেকেই দোল খেলার প্রথা শুরু। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে তুলেন। সব বয়সের মানুষ এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন।
উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণদোল উৎসব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’। জেলায় সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ উৎসব চলবে। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উৎসব উদযাপন করছেন। সেই সাথে দেশ ও জাতির শান্তি কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন সনাতনীরা।

