বিজয় বার্তা ২৪ ডট কম
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৌঁছেছে। রোববার (২৬ অক্টোবর) রাতে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত আবুল কালাম আজাদের প্রথম জানাজার নামাজ নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত ১০ টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ জামে মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। নিহত কালামের পরিবারের সদস্য ও স্বজনরা সহ এলাকার শত শত মানুষ তারা জানাজায় অংশ নেন।
জানাজা শেষে কালামের মরদেহ তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।
এর আগে রাত নয়টায় কালামের লাশ আইলপাড়া এলাকায় তার ভাড়া বাসায় আনা হলে স্বজনদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠে সেখানকার পরিবেশ। শোকের মাতম ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। নিহত কালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি দাবি জানান এলাকাবাসি ও স্বজনরা।
নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরিয়তপুরের ঈশ্বর কাঠি গ্রামে। সেখানে সোমবার সকালেই তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আবুল কালামের স্ত্রীর বড় ভাই মো. আরিফ হোসেন।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম।
দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানান, নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা এবং পরিবারের কোনো কর্মক্ষম সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিহত আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্ট প্রতিষ্ঠানে বিমানের টিকিট বিক্রির কাজে কর্মরত ছিলেন। স্ত্রী ও দুই শিশু ছেলে সন্তানকে নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।রবিবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানির ফার্মগেট এলাকায় মেট্রো রেল স্টেশন সংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে দূর্ঘটনায় নিহত হন
