বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। শুক্রবার রাত ১২টা ১মিনিটে প্রথম প্রহরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ প্রেসক্লাব বিএনপি,এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন করেছেন। মানুষের ঢল নেমে শহীদ মিনারের আশেপাশের সড়কগুলোতে মিছিলসহ লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে সকলকে।
এসময় ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদি।

