বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের পুরনো বার ভবনের জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। বৃহষ্পতিবার বিকেলে নতুন কোর্ট এলাকায় জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.সরকার হুমায়ন কবির, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ। এসময় সমিতির অন্যান্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান বলেন, আদালত কর্তৃক জমির মালিকানা ফিরিয়ে দেয়ার পরও একটি পক্ষ আইনজীবী সমিতির পুরনো বার ভবনের জমি দখলে রাখতে চায়। অবিলম্বে এই দখলবাজী বন্ধ না হলে জেলার আইনজীবীরা আন্দোলনে নামবে বলে হুশিয়ারি দেন তিনি।
সট : এড. এইচ এম আনোয়ার প্রধান, সাধারণ সম্পাদক-জেলা আইনজীবী সমিতি।
নারায়ণগঞ্জ।

