বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে
সিআইডি’র বিশেষ শাখার পুলিশ সুপার হিসেবে হস্তান্তর করা হয়েছে। তার স্থানে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)।
সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির তথ্য জানায়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরগুনা, বাগেরহাট, নরসিংদী, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নড়াইল ও নাটোরে নতুন পুলিশ সুপার নিয়োগ পেয়েছেন। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২৪তম বিসিএস (পুলিশ) কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। কমিটির সভাপতি হন সিআইডিতে বদলি হওয়া নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
