BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৭, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত: পাঁচ আসনেই মনোনয়ন

BijoyBarta 24 by BijoyBarta 24
জুলাই ২৩, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, রাজনীতি
0
নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত: পাঁচ আসনেই মনোনয়ন
27
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter
 বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশ খেলাফত মজলিস ২২৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) দলের আমীর আল্লামা মামুনুল হক এই প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনেই দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেছে ইসলামী দলটি। প্রত্যেকেই নির্বাচনে অংশ নেবেন রিক্সা প্রতীকে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
এই আসনে প্রার্থী হয়েছেন মাওলানা আব্দুল কাইয়ূম মাদনী। তিনি তারাবো বিশ্বরোডে অবস্থিত জামিয়া ক্বাওমিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস। একইসাথে রূপগঞ্জ থানার খেলাফত মজলিস সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)
এ আসনের রিক্সা প্রতীকের মনোনয়ন পেয়েছেন মুফতি আশরাফুল ইসলাম। তিনি কড়ইতলা মহিলা মাদ্রাসা (জামিয়া ইব্রাহিমিয়া মাহমুদিয়া লিলবানাত)-এর মুহতামিম এবং নারায়ণগঞ্জ জেলার সহ-সাধারণ সম্পাদক।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও)
সোনারগাঁও থেকে মনোনয়ন পেয়েছেন মাওলানা শাহজাহান শিবলী। তিনি একাধারে হেফাজতে ইসলাম সোনারগাঁওয়ের অর্থ সম্পাদক, উলামা পরিষদ সোনারগাঁওয়ের সভাপতি ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ)
এই আসনে খেলাফত মজলিস মনোনয়ন দিয়েছে হাফেজ মাওলানা আবু সাঈদকে। তিনি জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হেফাজতে ইসলামের মহানগর সহ-সভাপতি এবং আহবাবুল হুফফাজ ফাউন্ডেশনের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর)
সদর-বন্দর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ডা. আল-আমিন রাকিব। তিনি খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক, হেফাজতের সহকারী আইন বিষয়ক সম্পাদক ও পল্লী চিকিৎসক সমিতির জেলার সহ-সাংগঠনিক সম্পাদক।
মনোনয়ন ঘোষণার পর থেকেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দলীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনী মাঠ দখলে রাখতে। পোস্টার, ফেস্টুন, লিফলেট, নির্বাচনী প্রচারণা ও শোডাউনের মাধ্যমে সংগঠনটি মাঠ পর্যায়ে শক্ত অবস্থান গড়ার উদ্যোগ নিয়েছে।
দলীয় সূত্র বলছে, প্রতিটি আসনে স্থানীয়ভাবে সক্রিয়, জনসম্পৃক্ত ও পরীক্ষিত নেতাদেরই মনোনয়ন দেয়া হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে প্রার্থীতালিকা। আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই রিক্সা প্রতীককে বিজয়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ খেলাফত মজলিস।
পরে

মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের জন্য হিন্দু ছাত্র মহাজোট’র প্রার্থনা

আগে

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম

আগে
২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম

২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন সভাপতি প্রত্যুষ, সম্পাদক জসীম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.