বিজয় বার্তা ২৪ ডট কম
নামাজ পড়তে বের হয়ে বাড়িতে লাশ হয়ে ফিরলেন ধার্মিক বয়োবৃদ্ধ আবদুল খালেক(৭৫)। শনিবার রাতে নারায়ণগঞ্জে বন্দর উপজেলার পদুঘর বাসষ্ট্যান্ড এলাকায় বেপরোয়াগামী একটি হোন্ডার ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী ঘাতক হোন্ডারোহীকে আটক করে গণধোলাই দেয়। নিহত আবদুল খালেক ওই এলাকার মৃত ঈমান আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,শনিবার দিবাগত রাত পৌণে ৮টায় এশার নামাজ আদায়ের জন্য বাসা থেকে বের হয়। রাস্তা পার হওয়ার সময় কাইকারটেক হতে আসা বেপরোয়াগামী একটি হোন্ডা তাকে আচমকা ধাক্কা দিলে বৃদ্ধ আবদুল খালেক প্রায় ১০গজ দূরে থাকা একটি রিকশার উপরে ছিঁটকে পড়েন। এ সময় উপস্থিত জনতা বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অপরদিকে ঘাতক হোন্ডারোহী আবদুর রহমান শুভ(২৩)কে আটক করে গণধোলাই দেয়। পালিয়ে যায় শুভ’র সঙ্গে থাকা রাব্বি ও সোহাগ। বৃদ্ধের মৃত্যুর খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

