বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁও উপজেলাধীন সাদিপুর ইউনিয়নস্থ নানাখী দারুস সুন্নাত হামিদিয়া আলীম মাদ্রাসায় সোমবার বাদ যোহর বঙ্গবন্ধুর ৪১ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ সম্পন্ন হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মদনপুর মা হসপিটালস্ এর ব্যবস্থাপনা পরিচালক ও অত্র মাদ্রাসার দাতা সদস্য শেখ রুহুল আমিন বলেন ‘আজ জাতির জনকের শাহাদাৎ বার্ষিকী। আমরা শ্রদ্ধাভরে তাঁকে স্মরণ করতে চাই। বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা, অথচ তাঁর মত মহান নেতাকে ও তার পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হলো। আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আসুন আমরা সর্বদা জাতির জনকের আদর্শ নিয়ে কাজ করে চাই’। দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও সকল শহীদদের জন্য বিশেষ দোয়া কামনা করা হয়। দোয়া শেষে সকলের মধ্যে তবারক বিতরণ করা হয়। এ সময় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

