বিজয় বার্তা ২৪ ডটকম
প্রয়াত ভাষাসৈনিক , বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, একেএম সামছুুজ্জোহা’র সহধর্মিণী ভাষা সৈনিক বেগম নাগিনা জোহার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার বাদ আসর শহরের আল্লামা ইকবাল রোড আলহাজ্ব আজমিরী ওসমানের আয়োজনে তার কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, যুবনেতা মো. হাবিবুর রহমান হাবিব , আল্লামা ইকবাল রোড জামে মসজিদের সেক্রেটারী দেওয়ান আবুল মনসুর, মো. শফিকুল ইসলাম, মো. আবুল হোসেন, নজরুল ইসলাম মোল্লা, রফিকুল ইসলাম সহ অনেকেই ।
পরে ভাষাসৈনিক বেগম নাগিনা জোহা, একেএম সামছুুজ্জোহা ও একেএম নাসিম ওসমানের আত্নার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন আল্লামা ইকবাল রোড জামে মসজিদের খতিব আলহাজ্ব রফিকুল ইসলাম ।
