নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
প্রয়াত সংসদ একেএম নাসিম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমানের মাতা নাগিনা জোহা’র মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন নারায়ণগঞ্জের আইন কলেজ ছাত্র নেতা এম এম হাসান।
তিনি জানান, যাদের রক্ত ও জীবনের বিনিময় পেয়েছি আমরা বাংলা ভাষা তাহাদের অন্যতম সদস্য ভাষা সৈনিক নাগিনা জোহা। নাগিনা জোহা ছিলেন নারায়ণগঞ্জবাসীর অহংকার। তাঁর অনাকাংখিত বিয়োগে জেলাবাসী একজন মহীয়ঁষী ভাষা সৈনিককে হারালো। আমরা তার কাছে চির ঋনি, আমরা তার জন্য কিছুই করতে পারলাম না, শুধু দোয়া ছাড়া আর কিছুই করার নেই, কারন তিনি আর আমাদের মাঝে নেই, না ফেরার দেশে চলে গেছেন তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি যে, তাহাকে তুমি বেহেশ্তের সর্বোচ্চ স্থান দান করুন।তাঁর মৃত্যুতে আমরা ব্যাথিত মর্মাহত। আমরা তার বিদেহী রুহের মাগফেরাত কামনাসহ তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি।