বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ কর অঞ্চল আয়োজিত ৪দিন ব্যাপী আয়কর মেলা মঙ্গলবার হতে নারায়ণগঞ্জ শহরতলীর পূর্ব ইসদাইরস্থ জেলা কারাগারের বিপরীতে অবস্থিত আমন্ত্রণ কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে। সকাল ১০টায় পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধণ করেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশণার রনজীত কুমার সাহা। অতিরিক্ত কর কমিশণার আবদুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম রেজা,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ নুরুল ইসলাম,নারায়ণগঞ্জ চেস্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল ও এফবিসিসিআইএ’র পরিচালক প্রবীর কুমার সাহা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার ইবতেদা হাসান,উপ-কমিশণার মোঃ নাজমুল ইসলাম প্রমুখ।
