বিজয় বার্তা ২৪ ডটকম
যথাযথ মর্যাদার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সকালের প্রথম প্রহরে নারায়ণগঞ্জের সরকারি-বেসরকারি স্কুল,কলেজ, মাদ্রাসা থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল গুলো শোক র্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের চাষাঢ়াস্থ পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্প অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে ৫২’র শহীদের স্মরণ নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ।
এ সময়ে ফুলেল শ্রদ্ধা জানান, সরকারি তোলরাম কলেজ, মহিলা কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, আইন কলেজ, মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়, গনবিদ্যা নিকেতন, নারায়ণগঞ্জ শিশু নিকেতন, প্রিপারেটি স্কুল, কলরব কিন্ডার গার্টেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ৭নং লক্ষীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবিসি ইন্টারন্যাশনাল স্কুল, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়াস বাংলাদেশ, সেভ দ্য রোড, শিকড়, জাগ্রত সংসদ, জেলা মহিলা আইনজীবী পরিষদ, জেলা বাসদ, সিপিবি।


