বিজয় বার্তা ২৪ ডট কম
ডাকসুর সাবেক ভিপি নূরল হক নূুরের ঘোষিত সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার কমিটির আত্ম প্রকাশ হয়েছে। ১২ সদস্য বিশিষ্ট এই মহানগর কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মহানগর এলাকার সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল হাসান, মো. রুবেল ও আবুল খায়ের শান্ত সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ড এলাকায় সদস্য সংগ্রহে কাজ করছেন এই তিন সমন্বয়কারী।
নারায়ণগঞ্জ যুব অধিকার পরিষদের প্রধান সমন্বয়কারী আবু তালহা আব্দুল্লাহ জানান, ভিপি নূর ভাইয়ের নির্দেশনায় কেন্দ্র থেকে আমরা কাজ করছি। বাংলাদেশ যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদেরও কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার কমিটির সমন্বয় করে দেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় সদস্য সংগ্রহ চলছে। নারায়ণগঞ্জে নুরল হক নূুুর ভাইয়ের নির্দেশনায় বিভিন্ন সংগঠনের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি আমরা।

