বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে বন ও বৃক্ষ মেলা আয়োজন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ২ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ নার্সারি মালিক সমিতির সহ সভাপতি আরিফ মিহির’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া, নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্বাস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ছারোয়ার হোসেন, জেলা সহকারী বন সংরক্ষণ আব্দুল করিম, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি মাওলানা খাজা হেছামউদ্দিন চিশতী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নান্টু, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, সদস্য শাহাদাত হোসেন প্রমুখ
এ সময় আগামী ১৭ জুলাই সম্ভাব্য শহরের চাষাঢ়াস্থ জিয়া হল প্রাঙ্গণে নারায়ণগঞ্জ বন ও বৃক্ষ মেলা আয়োজন নিয়ে আলোচনা করা হয়।

