বিজয় বার্তা ২৪ ডট কম
যথার্থ সম্মাননা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৪৬ তম বিজয় দিবস উপলক্ষে সকালের প্রথম প্রহরে নারায়ণগঞ্জ চাষাড়া চত্বরে অবস্থিত বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের থেকে শুরু সর্বস্তরের মানুষ ।
শনিবার (১৬ ডিসেম্বর ) সকাল সাড়ে ৬ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ রাব্বী । এরপর জেলা পুলিশ সুপার মঈনুল হক । পরে সিভিল সার্জন ডা. এহসানুল হক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, বিকেএমইএ এর পরিচালক মজিবুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ শিরীন বেগম, যুগ্ম সম্পাদিকা আলেয়া বেগম, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তী । এর পর থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ।




