বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এর ৯ম বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী, বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৭ মে নগরীর মাসদাইরস্থ মেলা ফুড ভিলেজ চাইনিজ এন্ড ফাস্টফুড রেস্টুরেন্টে নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ কার্যনির্বাহী পরিষদ-২০১৯ এর আয়োজন এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এর নব নির্বাচিত সভাপতি জুনায়েদ আহমেদ ভূইয়া নাফি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাগিব হাসান ভূইয়া রনক।
সংগঠনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহরিয়ার সাঈদ অন্তর এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আলহাজ¦ মোঃ নূর আলম সিদ্দিকী, নির্বাচন কমিশনার আল মামুন খাঁন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাগর সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক হাসান, অর্থ সম্পাদক ইনসারুল ইসলাম রাতুল, সাংগঠনিক সম্পাদক সানি আমান, সহ সাংগঠনিক সম্পাদক সাদাব আহেম রনি, সমাজ কল্যাণ সম্পাদক সুদ্বীপ্ত দীপ, সাহিত্য সম্পাদক মোঃ রাফসান মুসা, প্রচার সম্পাদক ইয়াস ইয়ামিন, ক্রীড়া সম্পাদক অভ্র আবির, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, কার্যকরী সদস্য অনিক কুমার সাহা, হামিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা অনুষ্ঠান শেষে নতুন কমিটির অভিষেকে সাবেক সভাপতি বর্তমান কমিটিকে তাদের সাংগঠনিক দায়িত্ব বুঝিয়ে দেয়।
