বিজয় বার্তা২৪ নিউজ ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যালিফোর্নিয়ায় গত ৪৮ ঘণ্টার ভারী বৃষ্টিপাতে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার বাসিন্দা।
স্থানীয় গণমাধ্যম জানায়, বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ওই অঞ্চলের প্রধান সড়কগুলো। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ১৩ হাজারেরও বেশি ঘরবাড়ি।
পর্যবেক্ষণ সংস্থা জানায়, রোববার টানা বৃষ্টিপাতের ফলে এ বন্যা দেখা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পার্কিং লটে রাখা গাড়িগুলোর এক তৃতীয়াংশ ডুবে গেছে।
কোথাও কোথাও বাড়ি-ঘর, অফিস, কারখানার ভিতরে পানি ঢুকে পড়েছে। স্থানীয়দের নৌকা ব্যবহার করে জরুরি কাজ করতেও দেখা যায়।

