বিজয় বার্তা ২৪ ডট কম
আলোচিত নরসিংদীর আশার এনজিও কর্মী শান্তার হাতের কব্জি কেটে ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামী সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃষ্পতিবার সকালে নরসিংদীর মাধবদী বাসস্ট্যান্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রুবেল মিয়া, বাদশা মিয়া, মাহাবুবা ও মিঠি বেগম।
আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্ণেল খন্দকার সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৫ ডিসেম্বর এনজিও কর্মী শান্তা আক্রার ঋনের কিস্তির টাকা আদায় করে অফিসে যাওয়ার সময় নরসিংদি শহরের বাজিড় মোড়ে উৎ পেতে থাকা রুবেল ও বাদশা সহ কয়েকজন মিলে তার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাদশা এনজিও কর্মীর হাতে চাপাতি দিয়ে কোপ দিয়ে জেরপূর্বক টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামী সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে ছিনতাই হওয়া ২ লাখ ৬৩ হাজার টাকার মধ্যে ১ লাখ ৯১ হাজার ৫শ টাকা উদ্ধার করা হয়েছে। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

