বিজয় বার্তা ২৪ ডট কম
দ্বিতীয় নারায়ণগঞ্জ শরীর গঠন প্রতিযোগীতা- ২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সাপলিমেন্ট এন্ড জীম গিয়ার এর পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকাল ৪টায় ইসদাইর পৌর ওসমানী স্টেডিয়ামে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ক্রীডা সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্শাল আর্ট ও ফিটনেস বিশেষজ্ঞ এড. মফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফিরোজ মাহমুদ সামা, প্রধান বিচারক বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন এর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ সভাপতি মো. শাহাবুদ্দিন, কোষাধ্যক্ষ জহির চৌধুরী, সাপলিমেন্ট এন্ড জীম গিয়ার এর পরিচালক, সোয়েব মাহমুদ অভি, ইসদাইর বন্ধন গার্ডেন এর পরিচালক সিদ্দিকুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেন, নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম ও জীমনেশীয়াম তৈরি করা হবে। নারায়ণগঞ্জের সকল জীমনেশীয়ামগন এখানে এসে শরীর গঠনের জন্য জীম করতে পারবে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্যান্য খেলার মত বাংলাদেশের শরীর গঠনের সকল প্রতিযোগীতায় নারায়ণগঞ্জ হতে অংশ গ্রহণ করবে। প্রতি বছর আরো বড় আকারে নারায়ণগঞ্জ জেলা ক্রীডা সংস্থার আয়োজনে শরীর গঠন প্রতিযোগীতা অনুষ্ঠানের আয়োজন করা হবে ।
এ বছর দ্বিতীয় নারায়ণগঞ্জ শরীর গঠন প্রতিযোগীতায় নারায়ণগঞ্জের বিভিন্ন জীম সেন্টার হতে মোট ৩৪ জন প্রতিযোগী ৬০, ৬৫ ও ৭০ কেজি ওজনের ক্যাটাগরিতে অংশ গ্রহণ করেন। প্রতি ক্যাটাগরি হতে ৫ জন করে মোট ১৫ জনকে বাছাই করে প্রথম, দি¦তীয় ও তৃতীয় আকারে তিন জনকে পুরস্কার প্রদান করা হয়। সাপলিমেন্ট এন্ড জীম গিয়ার এর পক্ষ থেকে প্রথম ও দি¦তীয়কে সাপলিমেন্ট প্রদান করা হয়েছে।

