বিজয় বার্তা২৪ ডটকমঃ
চ্যাম্পিয়ন্স ট্রফির ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভাল করতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। টুর্নামেন্টে গ্রুপ অফ ডেথ থেকে সেমিতে পৌঁছানোকে বড় প্রাপ্তি বলছেন তিনি। সেমির পারফরমেন্সে হতাশ হলেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী টাইগার ক্যাপ্টেন।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে টাইগার বাহিনী। বিমান বন্দরে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, এ টুর্নামেন্টের অভিজ্ঞতা পরবর্তী সিরিজগুলোতে ভাল খেলার জন্য কাজে আসবে। দলের তরুণদের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক।
তবে বড় টুর্নামেন্টে তরুণদের ভালো করাটা কঠিন বললেও উন্নতির প্রয়োজনীয়তা অস্বীকার করেননি ম্যাশ। ফ্ল্যাট উইকেটে বোলারদের উন্নতির করতে হবে বলেও জানান ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

