বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সুস্থ্যতা কামনায়
শ্রীশ্রী রাজা লক্ষ্মীনারায়ণ বারোয়ারী পূজা কমিটি ও লক্ষ্মীনারায়ণ সামাজিক সেবা
সংঘের উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নগরীর দেওভোগ লক্ষ্মী নারায়ণ আখড়া প্রাঙ্গণে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় এমপি শামীম ওসমানের সুস্থ্যতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এসময় শ্রীশ্রী রাজা লক্ষ্মীনারায়ণ বারোয়ারী পূজা কমিটি ও লক্ষ্মীনারায়ণ সামাজিক সেবা সংঘের নেতৃবৃন্দ সহ অসংখ্য হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

